থানার বাথরুমের গ্রিল ভেঙে পালালো হত্যা মামলার আসামি

নেত্রকোনা প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৭, ০৪:৫৮আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ০৪:৫৮

আসামি রুবেল মিয়া

নেত্রকোনার পূর্বধলায় হত্যা মামলায় গ্রেফতার হওয়া রুবেল মিয়া (২৫) নামের এক আসামি থানার বাথরুমের গ্রিল ভেঙে পালিয়েছে। গত সোমবার গ্রেফতার হওয়া ওই আসামি মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটায়। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভি রঞ্জন দেব বুধবার (১১ অক্টোবর) বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘ভোর সাড়ে চারটার দিকে আসামি রুবেল মিয়া বাথরুমে যায়। সেখান থেকে সুকৌশলে বাথরুমের গ্রিল ভেঙে পালিয়ে যায় সে। লোহার রডগুলো জং ধরে পুরাতন হয়ে থাকায় এবং তার শরীর চিকন হওয়ায় তিনি সহজে পালাতে পেরেছেন।’

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম জানান, পলাতক ওই আসামিকে গ্রেফতারের অভিযান চলছে। পালিয়ে যাওয়ায় তার নামে আরও একটি মামলা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

অবাক হয়ে গ্রিলের দিকে তাকিয়ে আছেন পুলিশ সদস্যরা, এ গ্রিল দিয়েই পালিয়েছে আসামি

পুলিশ সূত্রে জানা যায়, পলাতক ওই আসামির নাম রুবেল মিয়া (২৫)। সে পূর্বধলার গরুয়াকান্দা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। গত সোমবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রুবেল মিয়া পূর্বধলার গায়লাপাড়া গ্রামের মোটরসাইকেল চালক মো. কাকন মিয়া (২৫) হত্যা মামলার আসামি। ২৫ আগস্ট রাত দেড়টার দিকে ছোচাউড়া এলাকায় মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য চালক কাকন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সে। পরের দিন সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান কাকন মিয়া। কাকনের ওপর হামলার খবর শুনেই কাকনের বাবা আবুল কাশেমও (৬৫) ওই রাতে মারা যান। এ ঘটনায় নিহত কাকনের বড় ভাই বাদী হয়ে থানায় মামলা করেন।

২৮ আগস্ট রাতে ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়নুদ্দিন রহমান (২২) নামে এক যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। তার কাছে পাওয়া তথ্য অনুযায়ী গত সোমবার সন্ধ্যায় রুবেল মিয়াকে গ্রেফতার করা হয় বলেও জানায় পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা যায়,  রুবেলের নামে দুর্গাপুর থানায় আরও একটি হত্যা মামলা রয়েছে। এছাড়াও রুবেলের বিরুদ্ধে পূর্বধলা থানায় ছিনতাই ও মাদকের একাধিক মামলা আছে।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি