নারায়ণগঞ্জে যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৭, ২২:৩৫আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ২২:৪০

নারায়ণগঞ্জে যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা যুবলের বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। পুলিশের লাঠিচার্জে যুবদলের ১০ নেতাকর্মী আহত হয়েছেস বলে দাবি করেছেন যুবদল নেতারা। শনিবার (১৪ অক্টোবর) বিকালে নগরীরর দেওভোগ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

যুবদল নেতারা জানান, মিছিলটি শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এগুনোর সময় পুলিশ বাধা দেয়। এ সময় যুবদল নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দিয়ে ব্যানার কেড়ে নেয়।   পুলিশের লাঠিচার্জে জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন, যুবদল নেতা জুম্মন সরকার, ইসমাইল খান, মনির হোসেন, জহির আহমেদ, মাসুম, জাকির, হাজী লিটনসহ ১০ জন আহত হয়।

জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিল করার সময়ে পুলিশ বিনা উস্কানিতে লাঠিপেটা আমাদের ব্যানার কেড়ে নেয়।’

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান,  মিছিলকারীরা  সাধারণ মানুষের যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা চালায়। তারা  আতঙ্ক সৃষ্টি করে পুলিশের ওপর চড়াও হয়। পরে তাদের  ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এদিকে সকাল ১১টায় মহানগর যুবদলের নেতাকর্মীরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা সানোয়ার হোসেন, মাসুদ রানা, মমতাজ উদ্দিন মন্তুসহ অনেকে।

/এনআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের