অবৈধভাবে দেশ ফেরার সময় সীমান্তে আটক ১০ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৭, ১২:৫৮আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১২:৫৮

গাতিপাড়া সীমান্তে আটক ১০ বাংলাদেশি

ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় ১০ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল দৌলতপুর ক্যাম্পের সদস্যরা গাতিপাড়া সীমান্তে অভিযান চালিয়ে সোমবার (১৬ অক্টোবর ) বেলা ১১টার দিকে তাদের আটক করে। দৌলতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মঞ্জুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কিছু মানুষ পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে, বিজিবির কাছে এ ধরনের তথ্য ছিল। এরপর অভিযান চালিয়ে সীমান্ত থেকে সোমবার সকালে ৮ জন পুরুষ ও ২ জন নারীকে আটক করা হয়। অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।’

বিজিবি ক্যাম্প কমান্ডার আরও বলেন,  ‘তাদের বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে। পাচারের শিকার নারী-পুরুষদের কাছে পাচারকারীদের নাম ও মোবাইল নম্বরসহ কিছু টোকেন পাওয়া গেছে।’ তবে কোনও পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, অনুপ্রবেশের দায়ে অভিযুক্ত ১০ নারী-পুরুষকে বিজিবি সদস্যরা থানায় সোপর্দ করেছে। তাদের যশোর আদালতে প্রেরণ করা হবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের