খোলা আকাশের নিচে জন্ম, অবশেষে হাসপাতালে ভর্তি নবজাতক ও মা

গাজীপুর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৭, ০৯:৫১আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১০:৪৩

খোলা আকাশের নিচে জন্ম, অবশেষে হাসপাতালে ভর্তি নবজাতক ও মা গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর চৌরাস্তায় খোলা আকাশের নিচে জন্ম নেওয়া এক নবজাতক ও তার মাকে অবশেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক শংকর শরণ স্থানীয় প্রশাসনের সহায়তায় সোমবার বেলা ১১টার দিকে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শংকর শরণ বলেন, ‘জেলা প্রশাসনের মাধ্যমে সংবাদ পেয়ে স্থানীয় প্রশাসনের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। জানা গেছে, নবজাতকের মা মানসিক প্রতিবন্ধী। তিনি একজন নবজাতক ছেলে জন্ম দিয়েছেন। তাদের সু-চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তাদের কোনও নাম-পরিচয় ও স্বজনদের খোঁজ পাওয়া যায়নি। নবজাতককে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সমাজ সেবা কার্যালয় থেকেই তাদের চিকিৎসার ব্যয় বহন করা হবে।’

এলাকাবাসী জানান, বেশিরভাগ সময় রান্দ্রেপুর চৌরাস্তা এলাকায় নবজাতকের মা’কে ঘোরাফেরা করতে দেখা গেছে। চৌরাস্তার আশপাশের কোনও জায়গায় হয়ত সে রাত্রি যাপন করত।’

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, ‘মা ও নবজাতক উভয়ই সুস্থ আছেন।’

আরও পড়ুন:

অর্থের লোভে ডুবিয়ে দেওয়া হয় রোহিঙ্গা বোঝাই নৌকা!
অ্যাকর্ড’কে আর কতদিন সঙ্গে রাখবে বিজিএমইএ?

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম