একরাম হত্যা মামলা: তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিলেন তদন্ত কর্মকর্তা

ফেনী প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৭, ২২:২২আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ২২:২৪

একরাম হত্যা

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এবং ফেনী মডেল থানার তৎকালীন পরিদর্শক আবুল কালাম আজাদ তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন। আগামীকাল (বৃহস্পতিবার) মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।

বুধবার (১৮ অক্টোবর) বিকালে জেলা ও দায়রা জজ আমিনুল হকের আদালতে আবুল কালাম আজাদ সাক্ষ্য দেন। ফেনী জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) হাফেজ আহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

পিপি হাফেজ আহাম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন, আজ (বুধবার) আবুল কালাম আজাদ মামলার তদন্তকালে যে তথ্য-উপাত্ত পেয়েছিলেন, তা বিশদভাবে আদালতকে জানিয়েছেন। আসামি পক্ষের আইনজীবী কামরুল হাসান, গিয়াস উদ্দিন নান্নু সাক্ষীকে জেরা করেন। পরে বিচারক মামলার ৩৩তম দিবসের (বুধবার) কার্যক্রম মুলতবি ঘোষণা করে পরবর্তী তারিখ ঘোষণা করেন।’

আদালত সূত্র জানায়, একরাম হত্যা মামলায় ৫৯ জন সাক্ষীর মধ্যে এপর্যন্ত ৫১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। মামলার ৫৬ আসামির মধ্যে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২২ জন ফেনী কারাগারে, তিন জন কুমিল্লা কারাগারে ও ২০ জন জামিনে রয়েছেন। বুধবার ৪২ জন আসামি আদালতে হাজির ছিলেন। তিন আসামি অসুস্থতার কারণে অনুপস্থিত আছেন জানিয়ে তাদের আইনজীবীরা সময় প্রার্থনা করে আবেদন করেন। মামলার অন্যতম আসামি মো. সোহেল র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

সূত্র আরও জানায়, ২০১৫ সালের ২৮ আগস্ট তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ মোট ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। গ্রেফতার হওয়া ৪৬ জন আসামির মধ্যে ১৫ জন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

সূত্র জানায়, ৫৬ জন আসামির মধ্যে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী ছাড়া অন্য সব আসামি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।

উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্য দিবালোকে চেয়ারম্যান একরামুল হককে গাড়ির গতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম