কুবি উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৭, ০৪:৫৫আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ০৪:৫৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির ব্যানারে টানা তৃতীয় দিনের মত কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেছেন শিক্ষকরা। উপাচার্যের কার্যালয়ে তালা লাগানো হয়েছে বলেও জানা গেছে।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, ‘বিভিন্ন নিয়োগে আত্মীয়করণের মাধ্যমে অনিয়মের নজির স্থাপন করেছেন উপাচার্য। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণেও তিনি দুর্নীতি করেছেন।’

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সভাপতি ড. আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আসাদুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন এবং পরিবহন চালক ইউনিয়নের আহ্বায়ক নজরুল ইসলামসহ আরও অনেকে।

এদিকে গত চার দিন ধরে নিজ কার্যালয়ে আসছেন না উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ। এ ব্যাপারে কথা বলার জন্য উপাচার্যের মোবাইল নম্বরে কয়েকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

উল্লেখ্য, উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার বিচার ও পদত্যাগের দাবিতে সোমবার (১৬ অক্টোবর) মানববন্ধন শেষে উপাচার্যের কার্যালয়ে তালা লাগিয়ে দেন শিক্ষক নেতারা।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম