কলেজছাত্রীকে কুপিয়ে আহত: আসামি ইমন তিন দিনের রিমান্ডে

নেত্রকোনা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৭, ১৭:৩৮আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৭:৪৬

নেত্রকোনা

নেত্রকোনার কেন্দুয়ায় কলেজছাত্রীকে কুপিয়ে আহত করার ঘটনায় গ্রেফতার ইমনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসাইন এ রিমান্ড আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সঞ্জয় সরকার এ তথ্য জানিয়েছেন।

সঞ্জয় সরকার জানান, বুধবার সন্ধ্যায় আদালতে হাজির করে ইমনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত আজ তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে কেন্দুয়া উপজেলার শান্তিনগরে কলেজছাত্রী জান্নাতুল ফেরদৌসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বখাটে ইমন। পরে ইমনকে পুলিশ অভিযান চালিয়ে জেলার মোহনগঞ্জ স্টেশন থেকে  গ্রেফতার করে। আহত কলেজছাত্রী ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম