ছাত্রলীগকর্মী মিয়াদ হত্যা মামলার আসামি যারা

সিলেট প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৭, ০৫:১২আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ০৫:১২

মিয়াদ আধিপত্যের জেরে সিলেট নগরীর টিলাগড়ে ছাত্রলীগকর্মী উমর মিয়াদ হত্যাকাণ্ডের ঘটনায় শাহপরাণ থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা আকুল মিয়া। গত বুধবার (১৮ অক্টোবর) রাতে সদ্যবিলুপ্ত কমিটির সভাপতি রায়হান চৌধুরীকে প্রধান আসামি করে এ মামলাটি করা হয়। মামলার পর শাহপরাণ থানার পুলিশ রায়হানের শাপলাবাগের বাসায় তল্লাশি চালায়। মহানগর পুলিশ গত বুধবার ভোরে ঢাকা থেকে আরেক আসামি তোফায়েলকে গ্রেফতার করতে পারলেও এখন পর্যন্ত  অন্যরা পলাতক রয়েছে।

মামলার এজাহারভুক্ত আসামিরা হচ্ছে– সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুলঞ্জ ইউনিয়নের কুলঞ্জ ধীতপুর গ্রামের নবু মিয়া চৌধুরীর ছেলে রায়হান চৌধুরী। বর্তমানে সে শাহপরাণ থানাধীন শাপলাবাগ এলাকার বাসিন্দা। জকিগঞ্জ উপজেলার সেনাপতি গ্রামের ময়না মিয়ার ছেলে তোফায়েল আহমদ, বিয়ানীবাজারের চারখাই গ্রামের মৃত মইনুল হক চৌধুরীর ছেলে সারোয়ার হোসেন চৌধুরী, সদর উপজেলার বালুচর আরামবাগ এলাকার আকরাম খানের ছেলে জুবায়ের খান, উপশহর ডি ব্লকের ২৩ নং রোডের ৪৪১ নং বাসার হাবিবুর রহমানের ছেলে জাকারিয়া মাহমুদ, ফেঞ্চুগঞ্জের শরীফগঞ্জ গ্রামের সাজ্জাদ মিয়ার ছেলে ফাহিম শাহ, জকিগঞ্জ সেনাপতির চক গ্রামের ময়না মিয়ার ছেলে ফখরুল আহমেদ, টিলাগড়ের কালাশিল এলাকার মৃত ওসমান গণির ছেলে শওকত হাসান মানিক এবং শাপলাবাগ এলাকার রফিউল করিম মাসুম, জেলা ছাত্রলীগের সদ্যবিলুপ্ত কমিটির সহসাধারণ সম্পাদক জুবায়ের খান, সমাজসেবা বিষয়ক সম্পাদক জাকারিয়া মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহ এবং উপদপ্তর সম্পাদক রফিউল করিম মাসুম।

শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন জানান, পুলিশ হত্যা মামলার আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রেখেছে। ইতোমধ্যে পুলিশ বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে। মামলা হওয়ার পরপরই অনেকে গা ঢাকা দিয়েছে।

গত সোমবার (১৬ অক্টোবর) সিলেট নগরীর টিলাগড় মসজিদের পাশে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এতে ছুরিকাঘাতে নিহত হন হিরণ গ্রুপের অনুসারী উমর মিয়াদ। নিহত উমর মিয়াদ সিলেটের জগন্নাথপুরের বিরশ্রী গ্রামের আকুল মিয়ার ছেলে ও বেসরকারি লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি