ব্রহ্মপুত্রের ভাঙন রোধে ব্যবস্থার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৭, ০৮:৩১আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ০৮:৩১

কুড়িগ্রাম কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নকে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে সদরের যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে যাত্রাপুর বাজার সংলগ্ন ব্রহ্মপুত্রের তীরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে নদের পাড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু, যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আইয়ুব আলী, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গত এক বছরে ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে যাত্রাপুর ইউনিয়নের ৫টি ওয়ার্ডের প্রায় দেড় হাজার ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের মুখে পড়েছে জেলার ঐতিহ্যবাহী যাত্রাপুরহাট, ৫ শতাধিক ঘরবাড়িসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। ব্রহ্মপুত্রের ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা নিতে একাধিকবার সংশিষ্ট বিভাগে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ অবস্থায় ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।  

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম