একমাত্র পুরুষ চিকিৎসক দিয়ে চলছে মা ও শিশু কল্যাণ কেন্দ্র

তৈয়ব আলী সরকার, নীলফামারী
২০ অক্টোবর ২০১৭, ১২:০৩আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১২:০৩

নীলফামারী

নীলফামারীর সৈয়দপুরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসা নিতে গিয়েও ফিরে যাচ্ছেন রোগীরা। তাদের অভিযোগ, ওই কেন্দ্রে একজন মাত্র চিকিৎসক আছেন। তিনিও আবার পুরুষ। নারীদের অনেক সমস্যা পুরুষ ডাক্তারকে দেখানো সম্ভব হয় না বলে চিকিৎসা না নিয়েই ফিরে যাচ্ছেন নারীরা।

গর্ভবতী ও প্রসূতি মা এবং তাদের স্বজনদের দাবি, বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার কথা থাকলেও ওই সরকারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত অর্থ আদায় করছেন। এছাড়াও হাসপাতালটিতে কোনও অ্যাম্বুলেন্স নেই, এদিকে জনবল ও শয্যা সংকটে স্বাস্থ্যসেবাও মুখ থুবড়ে পড়েছে বলে জানান তারা।

জানা যায়, মোট ২০ শয্যার সরকারি এ প্রতিষ্ঠানে একজন পুরুষ মেডিক্যাল অফিসারসহ মোট ৯ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। কিন্তু অবকাঠামোসহ অন্যান্য কোনও সুবিধা না থাকায় ভোগান্তিতে পড়ছেন গর্ভবতী ও প্রসূতি মায়েরা।

এ ব্যাপারে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘সেবার বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়। কারো কাছ থেকে এমন অভিযোগ পাওয়া যায়নি। তবে কেউ যেন হয়রানির শিকার না হন, সেজন্য নোটিশ লাগানো হয়েছে।’ এছাড়াও ওষুধের সংকট নেই এবং সম্প্রতি সিজারিয়ান অপারেশন চালু করা হয়েছে বলেও জানান তিনি।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান