পায়ু পথে বায়ু, সহকর্মী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৭, ২০:১২আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ২০:১৯

গাজীপুর গাজীপুরের শ্রীপুর উপজেলায় শরিফুল ইসলাম বাদল (২৭) নামের এক পোশাক শ্রমিকের পায়ু পথে মেশিন দিয়ে বায়ু ঢুকানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার সহকর্মী সোহেল শিকদারকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে সোহেলকে গ্রেফতার করা হয়।

বাদলের চাচা শাহাবুদ্দিন জানান, বাদলকে গুরুতর অবস্থায় রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আমাদের মেডিক্যাল প্রতিনিধি জানান, শনিবার রাতেই তার অপারেশন করা হয়েছে। বর্তমানে তিনি পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন।

শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা এলাকায় পলমল গ্রুপের আসওয়াদ নিট কম্পোজিট নামের পোশাক কারখানায় শনিবার রাতে এই  ঘটনা ঘটেছে।

কারখানার নিরাপত্তা বিভাগের সহকারী মহা ব্যবস্থাপক (এজিএম) মাসুদুল আমিন শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় সোহেলসহ অজ্ঞাত আরও ২-৩জনকে আসামি করা হয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম সহকর্মীদের বরাত দিয়ে জানান, বাদল ও সোহেল কারখানার ইউনিট-৫ এ ক্লিনিং মেশিন অপারেটর পদে চাকরি করতেন। শনিবার রাতে কাজ সেরে সোহেল কম্প্রেসার মেশিনের বাতাসে মেঝে (ফ্লোর) পরিষ্কার করছিলেন। বাদল তার টিফিন বক্স ও মালামাল গোছানোর কাজ করছিলেন। এসময় সোহেল ও তার আরও ২-৩জন সহকর্মী বাদলের পায়ু পথে মেশিনের পাইপের মাথা ধরে কয়েক মিনিট বায়ু চালনা করে। এক পর্যায়ে বাদল মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে অন্যরা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

 

/এআইবি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি