ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে যুবদলের আহ্বায়ক আহতের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৭, ২২:১৮আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ২২:২৩

ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বের হওয়া বিক্ষোভ মিছিলে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এতে জেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন আহত হয়েছেন বলে দাবি করেছেন জেলা বিএনপির সভাপতি। তবে পুলিশ বলছে,যুবদলের ওই নেতা নিজের কর্মীদের গুলিতেই আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে শহরের পাওয়ার হাউস রোড থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। এসময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এক পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ঘটনাস্থল থেকে সুমন এবং রাব্বী নামে যুবদলের দুই কর্মীকে আটক করে পুলিশ।

দলটির নেতাকর্মীদের দাবি,এসময় পুলিশের শর্টগানের গুলিতে যুবদলের আহ্বায়ক মনির হোসেন আহত হন।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, খুন-গুম নির্যাতন চালানো হচ্ছে। আজকে যুবদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ কোনও কারণ ছাড়াই এলোপাতাড়ি গুলি চালিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। গুলিতে যুবদলের আহ্বায়ক মনির আহত হন। তার শরীরে শর্টগানের ৯টি গুলি লেগেছে বলে তিনি দাবি করেন। মনির তার নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন বলেও জানান হাফিজুর রহমান।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. নবীর হোসেন গুলি চালানোর অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ গুলি চালায়নি। যুবদলের নেতাকর্মীরা নিজেরাই গুলি ছুড়লে মনির আহত হন।

তিনি আরও জানান, বিক্ষোভ মিছিলের নামে যুবদলের নেতাকর্মীরা বিশৃঙ্খলার চেষ্টা করছিল। এক পর্যায়ে পুলিশ তাদের প্রতিহত করে। ঘটনাস্থল থেকে জেলা যুবদলের দুই কর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম