৫২৮ ক্যান বিয়ার জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৭, ২৩:৫৪আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ২৩:৫৪

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে একটি প্রাইভেটকার আটক ও ৫২৮ ক্যান বিয়ার জব্দ করেছে পুলিশ। এ সময় প্রাইভেটকারের চালক ও বিয়ার পাচারকারী পালিয়ে গেছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরের ইউনিক মার্বেল কারখানার সামনে থেকে গাড়িটি আটক করা হয়।

বন্দর থানার ওসি আবুল কালাম জানান, কুমিল্লা থেকে একটি সাদা রংয়ের (ঢাকা-মেট্রো-গ-১২-২৬২৭) প্রাইভেটকারযোগে বিপুল পরিমাণ মাদক আসার খবর পায় পুলিশ। প্রাইভেটকারটি আটক করার জন্য মদনপুর বাস স্ট্যান্ডে চেক পোস্ট বসানো হয়। মাদক বহনকারী প্রাইভেটকারটি চেক পোস্ট দেখে পালানোর চেষ্টা করে। পুলিশ প্রাইভেটকারটির পেছনে ধাওয়া করলে গাড়িটি ফেলে রেখে মাদক বিক্রেতা ও চালক পালিয়ে যায়। পরে প্রাইভেটকারে  তল্লাশি করে ৫শ’ ২৮ ক্যান বিদেশি বিয়ার জব্দ ও গাড়িটি আটক করে থানায় নিয়ে আসা হয়।

তিনি জানান, এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা করেছে পুলিশ। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম