সম্পত্তি বিক্রি না করায় স্ত্রীকে খুনের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৭, ১৭:৩৯আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৭:৪৪

জয়পুরহাট সম্পত্তির ভাগ বিক্রি না করায় জয়পুরহাটের কালাই উপজেলার চক বাড়ইল গ্রামে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ঘরের আড়ার বাঁশের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধূ নুরিদা বেগমের (৩৫) মরদেহটি উদ্ধার করা হয়। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর বুধবার (২৫ অক্টোবর) পরিবারের কাছে তার মরদেহটি হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে নুরিদার স্বামী জাহাঙ্গীরসহ তাদের পরিবারের সবাই পলাতক রয়েছে।

নিহতের বড় ভাই ইব্রাহিম হোসেন জানান,বাবার সম্পত্তির ভাগ বিক্রি করতে রাজি না হওয়ায় বোন নুরিদাকে তার স্বামী জাহাঙ্গীর নির্যাতন চালিয়ে হত্যা করেছে। এর আগে নির্যাতন করায় একাধিকবার সালিশও হয়েছে। 

উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজেদ আলী বলেন,মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে খবর পেয়ে তিনিই প্রথম গৃহবধূ নুরিদার ঝুলন্ত লাশ দেখে থানা এবং তার বাবার বাড়িতে খবর দিয়েছেন। তিনি বলেন, ‘প্রায় এক বছর আগে ওই গৃহবধূর সঙ্গে স্বামীর জমি বিক্রি নিয়ে বিরোধ হলে সালিসের মাধ্যমে আমি মীমাংসা করেছি।’

কালাই থানার ওসি নুরুজ্জামান চৌধুরী বলেন,‘স্বামীর নির্যাতনে গৃহবধূ নুরিদার মৃত্যু হয়েছে এমন অভিযোগ আমার কাছে কেউ করেনি। ময়নাতদন্তের পর বুধবার নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।’

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, চক বাড়ইল গ্রামের জাহাঙ্গীর হোসেনের সঙ্গে বিয়ে হয় গৃহবধূ নুরিদা বেগমের। সাত বছর বয়সী এক ছেলেও রয়েছে তাদের। নুরিদার বাবা মারা গেলে তার ভাই ইব্রাহিম হোসেন পৈত্রিক ভাগ হিসেবে তাকে একবিঘা জমি লিখে দেন। লিখে দেওয়ার পর থেকে ওই জমি নুরিদার স্বামী ভোগ দখল করে আসছেন। কিন্তু সেই জমি বিক্রি করে টাকা নেওয়ার জন্য নুরিদার ওপর চাপ সৃষ্টি করে জাহাঙ্গীর। নুরিদা এতে রাজি না হলে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান