৬৫ লাখ টাকাসহ বেনাপোলে আটক ১

বেনাপোল প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৭, ২২:২৩আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ২২:৪০

আটক মোস্তাব আলী বেনাপোল বন্দর থানার সাদীপুর সীমান্ত থেকে ৬৫ লাখ টাকাসহ মোস্তাব আলী (৩৫) নামের এক জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি।তিনি সাদীপুর গ্রামের তোরাব আলীর ছেলে। 

বুধবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে মোস্তাব আলী ভারত থেকে বাংলাদেশের সাদীপুর গ্রামের ডাক্তার বাড়ি পোস্ট দিয়ে প্রবেশের সময় তাকে আটক করা হয়। 

৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ টাকাসহ মোস্তাব আলীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে একজন হুন্ডি পাচারকারী বিপুল পরিমাণ টাকা নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ ধরনের খবরের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে একটি চটের ব্যাগসহ মোস্তাবকে আটক করে। পরে ক্যাম্পে নিয়ে ব্যাগ তল্লাশি করে বাংলাদেশি ৬৫ লাখ টাকা পাওয়া যায়। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম