শ্রীপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা

গাজীপুর প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৭, ০২:৪১আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ০২:৪২

গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৮) ধর্ষণের চেষ্টার অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। মেয়ে শিশুটির বাবা বাদী হয়ে মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল হক এ তথ্য জানিয়েছেন।

এসআই আমিনুল হক জানান, মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার শিকার মেয়েটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। মঙ্গলবার দিনের বেলা ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক শিশুটিকে ডেকে ঘরে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। এরপর সে তার মাকে ঘটনাটি জানায়। রাতে ওই ছাত্রীর বাবা রাজ্জাককে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। ঘটনার পর রাজ্জাক এলাকা ছেড়ে চলে গেছে।’

অভিযুক্ত রাজ্জাককে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে পুলিশ। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম