শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে ভর্তি পরীক্ষার্থী আহত

চট্টগ্রাম ব্যুরো
২৬ অক্টোবর ২০১৭, ২২:০০আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ২২:০৫

চবি শাটল ট্রেন (ছবি- অনলাইন থেকে নেওয়া)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ফেরার পথে কামরুজ্জামান রাব্বি (১৮) নামে এক ভর্তিচ্ছু শাটল ট্রেন থেকে পড়ে আহত হয়েছেন। বৃহস্পবিার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর বায়েজিদ থানাধীন আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলা উদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত রাব্বি ফেনী জেলার ছাগলনাইয়া এলাকার মাহবুব হাসানের ছেলে।

আলা উদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকাল চারটার দিকে রাব্বিকে হাসপাতালে ভর্তি করা হয়। শাটল ট্রেন থেকে পড়ে তিনি মাথায় আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালের নিউরো সার্জারি (২৮ নম্বর ওয়ার্ড) বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘রাব্বি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের পরীক্ষায় অংশ নিয়ে শাটল ট্রেনের ছাদে করে নগরীতে ফিরছিলেন। শাটল ট্রেনটি আতুরার ডিপো এলাকার কোহিনূর স্কুলের সামনে আসলে তিনি ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম