দেশ চলছে বাকশালী কায়দায়: মঈন খান

নরসিংদী প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৭, ২০:৪২আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ২০:৫১

বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শামিল হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, ‘দেশের সর্বত্র হত্যা, গুম, অপহরণ, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকহারে বেড়েছে। সরকার সেসব দমন না করে বিএনপিসহ ২০-দলীয় জোটের নেতাকর্মীদের দমনে ব্যস্ত সময় পার করছে। এখন দেশ চলছে বাকশালী কায়দায়।’

শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলা যুবদল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল মঈন খান বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এটা আজ নির্দ্বিধায় সবার স্বীকার করতে হবে। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনারও একথা স্বীকার করেছেন।’

পলাশ উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, পলাশ থানা বিএনপির সভাপতি এরফান আলী, যুবদলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হুমায়ুন, বিএনপি নেতা বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন। এসময় বিএনপি নেতা ফিরুজ মোল্লা, মোস্তাফা কামাল, দেলোয়ার হোসেন, মাসুদ খান, ওয়ালিদ খান, মোস্তফা কামালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপি নেতা ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের সমাধিতে ফুল দেন মঈন খান। পরে যুবদলের এক র‌্যালিতে নেতৃত্ব দেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি