বাল্যবিবাহ প্রতিরোধে ডিজিটাল নিকাহ রেজিস্ট্রি চালুর দাবি

খুলনা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৭, ১৬:৩০আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৬:৩৪

বাল্য বিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও সফলতার হার সন্তোষজনক হচ্ছে না। এক এলাকায় বাধা পেয়ে অন্য এলাকায় গিয়ে ভুয়া সনদ দেখিয়ে বিয়ে সম্পন্ন হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে ডিজিটাল নিকাহ রেজিস্ট্রি পদ্ধতির প্রচলন করা প্রয়োজন। জন্ম নিবন্ধন যেমন ডিজিটাল করা হয়েছে, বিয়ের রেজিস্ট্রিও ডিজিটাল করা হলে বাল্য বিয়ে নিয়ন্ত্রণ আরও সহজ হবে। খুলনায় অনুষ্ঠিত বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক গণশুনানিতে নাগরিক নেতৃবৃন্দ এমন দাবি তুলেছেন।

সোমবার (৩০ অক্টোবর) সকালে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর-এর প্রশিক্ষণ কেন্দ্রে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান অতিথি খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মিজানুর রহমান মিজান। তিনি বলেন, ‘বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন কঠোর ভূমিকা পালন করছে। সুন্দর আগামী প্রতিষ্ঠায় দেশে বাল্যবিবাহ শূন্যতে নামিয়ে আনতে শুধু সরকার এবং প্রশাসনকে কাজ করলে হবে না। সবাইকে একযোগে কাজ করতে হবে।’

প্ল্যানইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় রূপান্তর পরিচালিত ‘গার্লস অ্যাডভোকেসি অ্যালায়েন্স’ প্রকল্পের পক্ষ থেকে আয়োজিত এ গণশুনানিতে সভাপতিত্ব করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ধনঞ্জয় সাহা বাপি। রূপান্তরের কর্মসূচি সমন্বয়কারী অসীম আনন্দ দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্যানেল মেয়র রুমা খাতুন, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক শেখ মাহিনুল হক এবং উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু। গণশুনানিতে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন শিশুসুরক্ষা কমিটির সদস্য উজ্জ্বল রায়, বনানী সুলতানা ঝুমু, গাজী তহিদুর রহমান টুকু, ডা.এ কে বিশ্বাস, ক্ষমা রাণী দাস, অ্যাডভোকেট নূরুন্নাহার পলি, পারভীন আক্তার, হিন্দু বিবাহ রেজিস্ট্রার ব্রজেশ রায়, সাংবাদিক এইচ এম আলাউদ্দিন, হেদায়েত হোসেন, মো. নূরুজ্জামান প্রমুখ।

প্রধান অতিথি তার ভাষণে বলেন, ‘বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। নারীর জন্য অবৈতনিক শিক্ষা চালু, উপবৃত্তি প্রদান, চাকরিতে নারীদের জন্য ‘কোটা ব্যবস্থা চালু করা হয়েছে। এর সুফল ইতোমধ্যেই পেতে শুরু করেছেন নারীরা। এই উদ্যোগগুলো সফল করার দায় সবার।’

অনুষ্ঠানে শিশু সুরক্ষা কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ সরাসরি প্রশ্ন করেন। অতিথিরা সেসব প্রশ্নের উত্তর দেন।

আরও পড়ুন:  
বাল্যবিয়ের জন্য জনপ্রতিনিধিরা কেন দায়ী নয়: হাইকোর্ট

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি