নাচোলে পুলিশি হেফাজতে আসামির মৃত্যু: সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৭, ১৬:৫২আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৬:৫৪

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশি হেফাজতে থাকা আসামির মৃত্যুর ঘটনায় সিআইডিকে অধিকতর তদন্তের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ অক্টোবর) দুপরে নিহতের ভাই মামলার বাদী শাহিনুর আলমের নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম ওই আদেশ দেন। 

মামলার আইনজীবী আকরামুল ইসলাম ও বাদী শাহিনুর আলম জানান, গত ২৬ জুলাই থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মৃত্যু হয় আসামি মাহফুজুর রহমানের। তারা অভিযোগ করেন, হেফাজতে থাকা আসামিকে নির্যাতন না করার বিনিময়ে ঘুষ দাবি করে পুলিশ। কিন্তু তা না দেওয়ায় তাদের নির্যাতনে মাহফুজের মৃত্যু হয়।

এ ঘটনায় ৬ আগস্ট আদালতে নাচোল থানার ওসিসহ আট পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেন মাহফুজের ভাই শাহিন।

পরে মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি রেজাউল হাসান ময়নাতদন্তের ভিসেরা প্রতিবেদনে হত্যার প্রমাণ না মেলায় আসামিদের অব্যাহতি দিয়ে ৫ সেপ্টেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

এর পরিপ্রেক্ষিতে মামলার বাদী আদালতে নারাজি আবেদন করেন।

বাদী শাহিনুর আলম জানান, মামলার তদন্ত কর্মকর্তা বাদী, সাক্ষীসহ অন্যদের বক্তব্য না নিয়েই পুলিশের পক্ষে মনগড়া তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।

 

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান