বেনাপোলে পিস্তল ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৭, ২৩:০৮আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ২৩:০৮

বেনাপোলে অস্ত্রসহ পুলিশের হাতে আটক দুই আসামি বেনাপোল বন্দর থানা পুলিশ পিস্তল, ম্যাগজিন আর গুলিসহ জালাল গাজী (৪০) ও আকরাম হোসেন (৩৫) নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কেষ্টপুর গ্রামের পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের ধরা হয়।
পুলিশ জানিয়েছে, অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্র এনে কেষ্টপুর গ্রামের একটি পাকা রাস্তার পাশে বেচাকেনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ আসামিদের আটক করা হয়।
বেনাপোল বন্দর থানার ওসি (তদন্ত)ফিরোজ উদ্দিন অস্ত্রসহ দুই আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে শনিবার (৪ নভেম্বর) দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।
আটক জালাল গাজী বেনাপোল বন্দর থানার খলশী গ্রামের রহমত আলীর ছেলে ও আকরাম একই গ্রামের দুঃখে মণ্ডলের ছেলে।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম