১ কোটি ৬ লাখ টাকার কাঠ জব্দ, আটক ৪

চট্টগ্রাম ব্যুরো
০৪ নভেম্বর ২০১৭, ০০:৪০আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ০১:১১

জব্দ ৭১৭ ঘন ফুট চেরাই কাঠ প্রায় ১ কোটি ৬ লাখ টাকা মূল্যের ৭১৭ ঘন ফুট চেরাই কাঠ জব্দ করা হয়েছে। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বালুরটাল এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। এসময় চার জনকে আটক করেছে র‌্যাব।  শুক্রবার (৩ নভেম্বর) ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

আটক চারজন হলো চান্দগাঁও থানার তালুকদার বাড়ির শাহ আলমের ছেলে মোহাম্মদ মোর্শেদুল আলম (৩৩), ভোলার চরফ্যাশনের আলীগাঁওর মো. মফিজুর রহমানের ছেলে মো. আব্বাছ (২৬), রাঙ্গুনিয়ার দক্ষিণ নিশ্চিন্তপুরের আব্দুর রশিদের ছেলে মো. হারুন (৩৭) ও একই এলাকার মো. ইব্রাহিমের ছেলে মো. নুরুল আবসার (২৪)।

মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাঠ ভর্তি দুইটি ট্রাক রাঙ্গুনিয়া থেকে বলিরহাটের আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে লে. কমান্ডার আশেকুর রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি টিম আভিযান চালায়। কাঠ ভর্তি চট্টমেট্রো-ট-১১-৬৯০০ এবং চট্টমেট্রো-ট-১১-৫৫৪৭ ট্রাক দুটি আটক করা হয়। এসময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৭১৭ ঘন ফুট কাঠ জব্দের পাশাপাশি ট্রাকে থাকা চারজনকে আটক করা হয়। জব্দ কাঠের আনুমানিক মূল্য ১ কোটি ৬ লাখ টাকা।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম