পশ্চিমবঙ্গের বিধান সভার স্পিকারের সঙ্গে বরিশালের সুধিজন সমাবেশ

বরিশাল প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৭, ০০:৪৪আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ০০:৪৯
image

পশ্চিমবঙ্গের বিধান সভার স্পিকারের সঙ্গে বরিশালের সুধিজন সমাবেশ

ভারতের পশ্চিমবঙ্গের বিধান সভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের সঙ্গে বরিশালে সুধিজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালে বরিশাল সার্কিট হাউসে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার তিন দিনের সফরে বরিশাল আসেন বিমান বন্দোপাধ্যায়। সফর শেষে শনিবার দুপুরে তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করেন।

সুধিজন সমাবেশে উপস্থিত ছিলেন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যল, বরিশালের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছুর রহমান, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, খেলাঘর সভাপতি শ্রী জীবন কৃষ্ণ দে,কাজল ঘোষ প্রমুখ।

এসময় তিনি তাদের সঙ্গে বরিশালের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এবং পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে মতবিনিময় করেন। এর আগে তিনি বরিশাল সিটি করপোরেশন ভবন পরিদর্শন করেন। এসময় তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন বিসিসি’র ভারপ্রাপ্ত মেয়র কেএম শহিদুললাহ।

বিমান বন্দোপাধ্যায় ১৯৪৫ সালের ৩০ আগষ্ট বরিশালের বগুড়া রোডের ডগলাস বোডিংয়ে জন্মগ্রহন করেন। ১৯৪৮ সালে তার বাবা আইনজীবী প্রাণতোষ বন্দোপাধ্যায় ও ঠাকুর দাদা সতীশ চন্দ্র বন্দোপাধ্যায় পরিবারসহ বরিশাল ত্যাগ করে পশ্চিমবঙ্গে চলে যান।

/এমএইচ
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান