বিশ্বজিৎ হত্যা মামলায় খালাস পাওয়া তিন আসামি মুক্ত

গাজীপুর প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৭, ১৮:৪৪আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৮:৫২

বিশ্বজিৎ দাস (ফাইল ছবি)

গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পেয়েছেন বহুল আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া রায়ে খালাস পাওয়া তিন আসামি। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে ওই তিন জন মুক্তি পান। কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

মুক্তিপ্রাপ্তরা হলেন, বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়ার এলাকার আতিকুর রহমানের ছেলে এ এইচ এম কিবরিয়া (৩১), মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাজইর এলাকার আশেক উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (২৬) ও নরসিংদীর মনোহরদী থানার চন্দ্রনবাড়ি এলাকার আব্দুল হাইয়ের ছেলে সাইফুল ইসলাম (২৪)।

৬ আগস্ট বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ড পাওয়া সাইফুল ইসলাম সাইফুলকে খালাস দেন। একই মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত গোলাম মোস্তফা ও এ এইচ এম কিবরিয়াকেও খালাস দেওয়া হয়।

সিনিয়র জেল সুপার মিজানুর রহমান জানান, উচ্চ আদালতের আদেশ কারাগারে পৌঁছার পর যাচাই-বাছাই শেষে আজ (মঙ্গলবার) বিকাল সোয়া ৪টার দিকে সাইফুল ইসলাম সাইফুল, গোলাম মোস্তফা ও এ এইচ এম কিবরিয়াকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। 

২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধের মধ্যে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি মিছিল থেকে কুপিয়ে ও পিটিয়ে বিশ্বজিৎকে হত্যা করা হয়। ওই ঘটনার খবর ও ছবি সারা বিশ্বে আলোড়ন তোলে। আসামিরা সবাই ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী হওয়ায় সরকারকে সে সময় তুমুল সমালোচনার মুখে পড়তে হয়।

/এমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের