আড়াই কোটি টাকার কোকেনসহ এক যুবক আটক

টাঙ্গাইল সংবাদদাতা
০৮ নভেম্বর ২০১৭, ০৭:০৬ আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ০৭:০৬

টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুরে আড়াই কোটি টাকা মূল্যের এক কেজি কোকেনসহ স্বপন মৃধা (৩১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামের মেঘা মিয়ার বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। স্বপন উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের তারা মৃধার ছেলে। 

টাঙ্গাইল জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর ও নাগরপুর সার্কেল) শাহাদত হোসেন বলেন, ‘স্বপন ও তার সহযোগীরা দীর্ঘ দিন ধরে টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলে মাদক ব্যবসা করে আসছে। পুলিশ তাদের বেশ কিছু দিন ধরে নজরে রাখছিল। এরই ধারাবাহিকতায় বিকালে উপজেলার গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামের মেঘা মিয়ার বাড়ির সামনে থেকে মাদক ব্যবসায়ী স্বপন মৃধাকে এক কেজি কোকেনসহ আটক করা হয়। স্বপনের সঙ্গে দেশি ও বিদেশি আন্তঃ জেলা মাদক চক্রের একটি প্রভাবশালী মহল জড়িত বলেও জানিয়েছেন তিনি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, এক কেজি কোকেনের আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রয়োজন নেই, তবু ‘ছাড়’ দেখলেই কিনতে ইচ্ছে করে কেন?
প্রয়োজন নেই, তবু ‘ছাড়’ দেখলেই কিনতে ইচ্ছে করে কেন?
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে