গাইবান্ধার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সম্মাননা পাচ্ছেন ধাপেরহাট ইউপি চেয়ারম্যান

গাইবান্ধা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৭, ০৭:৪৯আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১২:১৮

ধাপেরহাটের ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম নওশা মণ্ডল গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম নওশা মণ্ডল ‘মাদার তেরেসা গোল্ড মেডেল-২০১৭’ সম্মাননা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। স্যানিটেশন ও আইনশৃঙ্খলা রক্ষায় গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে।
বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন ও জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটসের যৌথ উদ্যোগে আগামী ১৩ নভেম্বর বিকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ‘সুশাসন ও অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে জনপ্রতিনিধিদের করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে রফিকুল ইসলাম নওশার তুলে দেওয়া হবে এই সম্মাননা পুরস্কার।
মাদার তেরেসা গোল্ড মেডেল সম্মাননার জন্য মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় রফিকুল ইসলাম নওশা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ অর্জন আমার নয়, এ অর্জন ধাপেরহাট ইউনিয়নসহ সাদুল্যাপুরবাসীর। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে আমি ইউনিয়নের জন্য বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছি। ইউনিয়নের সব স্তরের মানুষের সহযোগিতা না পেলে এসব কাজ করা সম্ভব হতো না। তাই ইউপিবাসীকে আমার পক্ষ থেকেও জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।’ ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যহত রাখতে তিনি সবার কাছে আরও সহযোগিতা কামনা করেন।
এদিকে, রফিকুল ইসলাম নওশা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ও মাদার তেরেসা পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ স্থানীয়রা তাকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, সর্বশেষ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন রফিকুল ইসলাম নওশা মণ্ডল।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম