ঝালকাঠি পুলিশ লাইনস’র গাড়ি চালক খোকন অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করে বিপাকে পড়েছেন আলভী নামে এক ছাত্রের পরিবার। ওই ছাত্র শহরের কৃষ্ণকাঠি কুতুবনগর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তাকে নির্যাতনের অভিযোগে পুলিশ সুপারের কাছে বিচার চান তার পরিবার।
নির্যাতিত আলভীর পিতা আল আমিন স্বাক্ষরিত লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২৯ অক্টোবর সকালে আলভীকে (১২) লাঠি দিয়ে বেধরক মারপিট করে একই বাড়ির ভাড়াটিয়া ও ঝালকাঠি পুলিশ লাইন্সের ড্রাইভার খোকন অধিকারী। তাকে বাধা দিলে নির্যাতিত আল আমিনের পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেন খোকন অধিকারী। এ ঘটনায় ওইদিনই আলভীর পিতা আল আমিন বাদী হয়ে পুলিশ সুপার বরবার বিচার চেয়ে আবেদন করেন।
পুলিশ সুপার কার্যালয়ের ইন্সপেক্টর সোহরাব হোসেন জানান, এ ঘটনায় গত ৭ অক্টোবর লিখিতভাবে পুলিশ কনস্টেবল খোকন অধিকারী ও অভিযোগকারী আল আমিনকে অফিসে ডেকে পাঠানো হয়। কিন্তু খোকন অধিকারী হাজির হলেও অভিযোগকারী আসেননি।
অভিযোগ অস্বীকার করে খোকন অধিকারী বলেন, ‘আমরা একই বাড়িতে ভাড়া থাকি। দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বাসা থেকে আমাদের সরানোর জন্যই এ মিথ্যে অভিযোগ করা হয়।’
আরও পড়ুন:
আ. লীগের জেলা কমিটিতে নারী নেতৃত্বে আরপিও’র বাস্তবায়ন নেই







