বরিশালে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশাল প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৭, ১৫:০২আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৫:০২

বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য শোভযাত্রা, সমাবেশ ও আলোচনা সভার মধ্য দিয়ে শনিবার (১১ নভেম্বর) যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বরিশালে। সকালে সোহেল চত্বরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা।

এরপর সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পর একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন মহানগর, উপজেলা ও জেলা যুবলীগের নেতাকর্মীরা।

বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ২

সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস বলেন,‘বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীনের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল যুবশক্তি। তারা সোনার বাংলা গড়তে ভূমিকা রেখেছে। এই যুবলীগ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে।’ এসময় তিনি জঙ্গিবাদ ও স্বাধীনতাবিরোধীদের অপতৎপরতা সম্পর্কে সজাগ থাকার জন্য যুবলীগ নেতা কর্মীদের আহ্বান জানান।

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন জুয়েলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী, যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ অন্যান্যরা।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম