ঝিনাইদহে দুই কেন্দ্র সচিবসহ চার শিক্ষক বহিষ্কার

ঝিনাইদহ প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৭, ১৯:০৫আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৯:২৯

ঝিনাইদহ জেএসসি ও জেডিসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলা ও অনিয়মের কারণে সদর উপজেলার উত্তর নারায়ণপুর দাখিল মাদ্রাসা ও উত্তর নারায়ণপুর মাধ্যমিক স্কুল কেন্দ্রের কেন্দ্র সচিবসহ চার শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) দুপুরে গণিত পরীক্ষা চলাকালীন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জাফর সাদিক চৌধুরী তাদের বহিষ্কার করেন।

তারা হলেন উত্তর নারায়নপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিব ওবাইদুর রহমান, কক্ষ পরিদর্শক মোকাদ্দেছ হোসেন ও ফেরদৌস হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী জানান, শনিবার দুপুরে গণিত পরীক্ষা চলাকালীন উত্তর নারায়ণপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রের ৫ নম্বর কক্ষে দায়িত্ব পালনে অবহেলা ও অনিয়ম দেখে ওই কক্ষের কক্ষ পরিদর্শক মোকাদ্দেছ হোসেন ও ফেরদৌস হোসেনকে বহিষ্কার করা হয়। পরে তিনি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে কেন্দ্র সচিব ওবাইদুর রহমানকেও বহিষ্কার করা হয়।

এছাড়া জেডিসি গণিত পরীক্ষায় পকেটে নকল পাওয়ায় সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।

তবে কেন্দ্র সচিব ও কানুহরপুর দাখিল মাদ্রাসার সুপার ওবাইদুর রহমান তার বহিষ্কার হওয়ার বিষয়টি অস্বীকার করেন।  

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম