খুলনা-কলকাতা রুটে ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনের বাণিজ্যিকভাবে যাত্রা শুরু হবে ১৬ নভেম্বর। গত তিন দিনে টিকিট বিক্রি হয়েছে ১১৪টি। যা মোট আসনের চার ভাগের একভাগ। বন্ধন এক্সপ্রেসের আটটি কোচে যাত্রীদের জন্য আসন রয়েছে ৪৫৬টি।
খুলনা রেল স্টেশনের প্রধান টিকিট বুকিং সহকারী (ভারপ্রাপ্ত) মো. মেহেদী হাসান বলেন, ‘যাত্রীরা ভালোই টিকিট কিনছেন। যত দিন যাচ্ছে তত টিকিট বিক্রির হার বাড়ছে।’
খুলনা স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, ‘সার্ভিসটি নতুন হওয়ায় যাত্রীরা এখনও ভালোভাবে জানতে পারছে না। তবে এই সার্ভিসে যাত্রীদের চাপ বাড়বে।’
খুলনা রেলওয়ের এরিয়া অপারেটিং ম্যানেজার মো. আবুল কালাম বলেন, ‘বন্ধন এক্সপ্রেসের টিকিট কী পরিমাণ বিক্রি হবে, তা এখনও বলা যাচ্ছে না। টিকিট বিক্রি শেষে তা বলা যাবে। প্রতিদিন সকাল ৯টায় বিক্রি শুরু হয়। আর শেষ হয় বিকাল পাঁচটায়।’
বন্ধন এক্সপ্রেসের টিকিট সংগ্রহকারী মো. লাল চাঁন হোসেন বলেন, ‘প্রথম বাণিজ্যিকভাবে ট্রেনটি চালু হবে বলে আগেভাগেই টিকিট কেটেছি। যাতে যাতায়াতে কোনও সমস্যায় পড়তে না হয়।’
যাত্রী হীরা বেগম জানান, ‘তিনি কলকাতায় ডাক্তার দেখাতে যাবেন। ১৬ নভেম্বর যাওয়ার পরিকল্পনা করেছেন। আর অন্য পথে যাতায়াতের চেয়ে ট্রেনে আরামে যাওয়ার জন্য তিনি আগেভাগেই টিকিট সংগ্রহ করেছেন।
আরও পড়ুন: নির্বাচনে সেনা মোতায়েন: আ. লীগের পথে হাঁটছে ইসি








