রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো চুপ কেন: শিল্পমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৭, ১০:১০আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১০:১১

আমির হোসেন আমু (ছবি: সংগৃহীত) রোহিঙ্গা ইস্যুতে মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ‘মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আশ্রয় দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রশাংসা কুড়িয়েছেন। তিনি মাদার অব হিউম্যানিটি হিসেবে আখ্যায়িত হয়েছেন। কিন্তু বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো চুপ কেন। তারা তো রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সামাজিক আন্দোলন করতে পারে। এটাও মানবাধিকারের আওতায় পারে।’

ঝালকাঠিতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের বরিশাল আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনকালে শনিবার তিনি এই কথা বলেন। পরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী। তিনি বলেন, ‘অন্যান্য সরকারের আমলে বাংলাদেশ কখনও খাদ্যে উদ্বৃত্ত রাখতে পারেনি। স্বয়ংসম্পূর্ণতাও অর্জন করতে পারেনি। বিএনপি জোট সরকারের আমলে সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের ওপর গুলি চালানো হয়েছিল। কিন্তু আমরা যখন ক্ষমতায় আসি তখন সারের দাবি জানাতে হয় না। তার আগেই কৃষকরা সার পেয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘২০১৪ সালের নির্বাচনকে বানচাল করার জন্য যেভাবে সাড়া দেশে তাণ্ডবলীলা চালানো হয়েছিল, পেট্রোল বোমা মেরে গণহত্যা চালানো হয়েছিল, সাড়া দেশে গাছ কেটে সড়ক অবরোধ করা হয়েছিল তখনও কৃষকরা সময়মত সার পেয়েছে। এর আগে ১৯৯৮ সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন স্মরণ কালের ভয়াভয় বন্যা হয়েছিল যেটা তিন মাস স্থায়ী ছিল, তখন সাড়া দুনিয়া বলেছিল দুই কোটি লোক না খেয়ে মারা যাবে। কিন্তু শেখ হাসিনার দৃঢ়তায় একটি লোকও না খেয়ে মারা যায়নি। তখনও কৃষকরা সময় মত সার-ওষুধ পেয়েছে।’ সেখানে সদর উপজেলার ৬৮৪ জন কৃষকের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

 

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম