মাদারীপুরের ডিকে আইডিয়াল কলেজ পরীক্ষাকেন্দ্র বাতিল

গাজীপুর প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৭, ১৭:৩১আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১৭:৪২

জাতীয় বিশ্ববিদ্যালয় মাদারীপুর জেলার ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজ পরীক্ষাকেন্দ্র বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ডিগ্রি (পাস) পরীক্ষার সাড়ে ৯শ’ সাদা উত্তর পত্র হারিয়ে যাওয়ার ঘটনাকে চরম দায়িত্বহীনতা উল্লেখ করে মঙ্গলবার (১৪ নভেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৮ নভেম্বর থেকে ২০১৬ সালের দ্বিতীয় বর্ষ ডিগ্রি পাস পরীক্ষা শুরু হচ্ছে। ওই পরীক্ষার ৯৫০টি সাদা উত্তর পত্র মাদারীপুর জেলার ডিকে আইডিয়াল কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছ থেকে বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় হারিয়ে যায়। এতে পরীক্ষা অনুষ্ঠানে চরম দায়িত্বহীনতার কারণে ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজ পরীক্ষাকেন্দ্র বাতিল করা হয়েছে। এ কেন্দ্রের সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পরীক্ষা সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

ফয়জুল করিম আরও বলেন, ‘উত্তর পত্র হারিয়ে যাওয়ার ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের স্নাতকোত্তর শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে আহ্বায়ক এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হোসেনকে সদস্য-সচিব করা হয়েছে। এছাড়াও বরিশাল আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ড. অলক কুমার সাহাকে ওই তদন্ত কমিটির সদস্য করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আরও পড়তে পারেন: ৩ দিনেও উদ্ধার হয়নি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯শ' সাদা খাতা

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম