কক্সবাজারে জামায়াত নেতার বাসা থেকে ১১ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৭, ২১:১৯আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ২১:২৬

আটক রোহিঙ্গা শিশু-নারী ও পুরুষ কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা শহীদুল আলম বাহাদুর ওরফে ভিপি বাহাদুরের মালিকানাধীন একটি ফ্ল্যাট থেকে ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।  মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার শহরের টেকপাড়ায়  আজিজ সিটি কমপ্লেক্সের সাত তলার  ১২১ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়।  আটক ব্যক্তিদের মধ্যে ছয়টি শিশু, তিন জন নারী ও দুজন পুরুষ রয়েছে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এহছান মুরাদ বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘টেকপাড়ার আজিজ সিটি কমপ্লেক্সের একটি কক্ষে কিছু রোহিঙ্গা অবস্থান করার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে শিশু, নারী ও পুরুষসহ ১১ জন রোহিঙ্গাকে আটক করা হয়। ওই ফ্ল্যাটটি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল আলম বাহাদুরের বলে নিশ্চিত হওয়া গেছে। ’

তিনি আরও বলেন, ‘আটক রোহিঙ্গা ও ফ্ল্যাটের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ’ আটক ব্যক্তিদের ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

/এআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের