পরীক্ষাগারের ফ্রিজে মাছ-মাংস, পাঁচ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

কুমিল্লা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৭, ২২:৪৬আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ২২:৪৮

চান্দিনা সেন্ট্রাল হাসপাতালে অভিযান পরীক্ষাগারের ফ্রিজে মাছ ও মাংস রাখাসহ নানা অনিয়মের দায়ে পাঁচ ডায়াগনস্টিক সেন্টারের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মুজিব রাহমান। মঙ্গলবার (১৪ নভেম্বর) চান্দিনা উপজেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে দিনভর অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়।

ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো চান্দিনা সরকারি হাসপাতাল রোডের মো. জসিম উদ্দিনের মালিকানাধীন পপুলার ডায়াগনস্টিক সেন্টার, মো. মেহেদী হাসান তালুকদার চেয়ারম্যানের মালিকানাধীন মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, আবদুর রশিদের মালিকানাধীন মুক্তি ডায়াগনস্টিক সেন্টার, আবদুল মবিন মাঝির মালিকানাধীন মাতৃ ডায়াগনস্টিক সেন্টার। এছাড়া কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ সংলগ্ন চান্দিনা সেন্ট্রাল হাসপাতাল প্রাইভেট লি. এর শুধু ডায়াগনস্টিক বিভাগ বন্ধ করে দেওয়া হয়।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মুজিব রাহমান বলেন, ‘নোংরা পরিবেশ, পরীক্ষাগারে ব্যবহৃত মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল, পরীক্ষাগারের ফ্রিজে মাছ, মাংসসহ খাদ্যদ্রব্য রাখা ও প্যাথলজি বিভাগে খালি পেডে ল্যাব টেকনেশিয়ানের অগ্রিম স্বাক্ষরসহ নানা অনিয়মের দায়ে অভিযুক্ত প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম বন্ধ করা হয়।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম