‘মুনাফার চেয়ে মনুষ্যত্ব বড় শিখিয়েছে অক্টোবর বিপ্লব’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ নভেম্বর ২০১৭, ১৯:৪৪আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ২৩:৫৫

অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে চট্টগ্রামে লাল পতাকা মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘মানুষে মানুষে যে বৈষম্য তার অবসান ঘটিয়েছে অক্টোবর বিপ্লব। এ বিপ্লব মানুষকে মুক্তির পথ দেখিয়েছে এবং মুনাফার চেয়ে মনুষ্যত্ব বড়, এই শিক্ষা দিয়েছে।’

শুক্রবার (১৭ নভেম্বর) অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। দিবসটি উপলক্ষে এদিন অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব উদযাপন পরিষদ, চট্টগ্রামের ব্যানারে লাল পতাকা মিছিল, সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

প্রবীণ এই শিক্ষক বলেন, ‘সমাজতান্ত্রিক বিপ্লব রুশ থেকে শুরু হয়েছিল। এরপর সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। চীন থেকে ভিয়েতনাম, পূর্ব ইউরোপ থেকে কিউবা, সবখানে এ বিপ্লব ছড়িয়ে পড়ে।’

অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রামের আহ্বায়ক আবুল মোমেনের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় সদস্য রাশেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, বাংলাদেশ গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় সমন্বয়ক নাসির উদ্দিনস আরও অনেকে বক্তব্য দেন।

এর আগে বিকাল ৪টায় লালদীঘি মাঠে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে লাল পতাকা মিছিল নিয়ে কোতোয়ালী-নিউমার্কেট হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। এরপর মুসলিম হলে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম