রাবিতে ছাত্রী অপহরণের ঘটনায় আটক ১

রাবি প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৭, ০১:৩২আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ০১:৩৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে হলের সামনে থেকে অপহরণের ঘটনায় ওই ছাত্রীর সাবেক স্বামীর বাবাকে আটক করা হয়েছে।  শুক্রবার (১৭ নভেম্বর) রাতে নওগাঁ জেলার পত্মীতলা থেকে তাকে আটক করে পুলিশ।

ওই ছাত্রীর সাবেক স্বামী সোহেল রানার বাবা জয়নাল আবেদীনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

এর আগে নগরীর মতিহার থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল নয়টার দিকে পরীক্ষা দেওয়ার উদ্দেশে তাপসী রাবেয়া হল থেকে বের হন ওই ছাত্রী। হল থেকে বের হওয়ার পর ৩-৪জন তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। কথা কাটাকাটির একপর্যায়ে তারা ওই ছাত্রীকে সাদা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তাদের মধ্যে ওই ছাত্রীর সাবেক স্বামী সোহেল রানাও ছিল বলে সহপাঠীরা দাবি করেন।

তিনি বাংলা বিভাগের স্নাতক (সম্মান) চূড়ান্ত বর্ষের ছাত্রী। তাপসী রাবেয়া হলের আবাসিক শিক্ষার্থী।  তার বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি এলাকার।

আরও পড়তে পারেন: রাবিতে ছাত্রী অপহরণের ঘটনায় মামলা

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম