নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৭, ১৭:০০আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৭:০০

ব্রাহ্মণবাড়িয়া

পাওনা টাকা আদায়ের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আবদুর রউফ (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১০ জন। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার নাটঘর উত্তরপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।  

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, নাটঘর গ্রামের মোমিন মিয়াকে বিদেশ নেওয়ার কথা বলে তার কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছিল একই এলাকার মোলাম খাঁ। দীর্ঘদিন ধরে বিদেশ নিতে না পারায় মোমিন মিয়া তার টাকা ফেরত চান। টাকা ফেরত দিতে মোলাম খাঁ বাহানা শুরু করলে উভয় পক্ষ গ্রাম্য সালিশ ডাকে। সালিশ চলাকালে হঠাৎ করে নাটঘর উত্তর পাড়ার আবদুল হানিফের গোষ্ঠীর লোকজনের সঙ্গে একই গ্রামের জুনুর মিয়া গোষ্ঠীর লোকজনের কথা কাটাকাটি হয়। 

পরে সেখানে উপস্থিত লোকজন দুই দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষ চলাকালে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলে গুরুতর আহত হন আবদুর রউফ। পরে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যান তিনি। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্নস্থানে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের খবর পেয়ে নবীনগর থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলেও জানিয়েছেন তারা।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজির আহমেদ বলেন, ‘এখন এলাকার পরিবেশ শান্ত আছে। আবারও সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ 




 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম