রোহিঙ্গা ইস্যুতে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ: রিজভী

খুলনা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৭, ১৮:৫৩আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৯:০০

বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী (ছবি- প্রতিনিধি)

বর্তমান সরকারকে ব্যর্থ সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যুতেও সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ। এ ইস্যুতে আওয়ামী লীগের বন্ধু দেশগুলোও তাদের পক্ষে কথা বলছে না।’

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে খুলনা জেলা বিএনপি আয়োজিত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নিরপেক্ষ নির্বাচনের জন্য সহায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘সহায়ক সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। জনগণের ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশের জন্য বর্তমান সরকারের উচিত নির্বাচনের আগে সহায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তা না হলে জনগণের বিপক্ষে যাওয়ার ভয়ংকর পরিণতির জন্য তাদের প্রস্তুত থাকতে হবে।’

খুলনা জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমীর এজাজ খানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও অনিন্দ্য ইসলাম অমিত।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক