মাগুরায় মন্দিরে ভাঙচুর, আহত ৭

মাগুরা প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৭, ০১:৫৯আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ০২:০২

মাগুরায় মন্দিরে ভাঙচুর মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামে দুটি মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনল ও অরুপ নামের দুই জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সোমবার (২০ নভেম্বের) বিকালে কাদিরপাড়া গ্রামে দুটি মন্দিরে হামলার ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, ‘কাদিরপাড়া মন্দিরে হামলা ভাঙচুরের ঘটনায় ইসলাম শেখ নামে একজনকে আটক করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি স্বার্থন্বেষী মহল দীর্ঘ দিন ধরে কদিরপাড়া রাধাকান্ত লক্ষ্মি নারায়ণ জিও মন্দিরের প্রায় ১০ একর জমি জোরপূর্বক ভোগ দখল করে আসছে। যা নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে দখলদারদের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে দখলদার বাহিনীর প্রধান ইসলাম শেখের নেতৃত্বে একদল দুর্বৃত্ত রাধাকান্ত লক্ষ্মি নারায়ণ জিও মন্দির ও শিতলা মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করে। এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাসিন্দরা বাধা দিতে এলে তারা তাদের ওপর হামলা চালায়। তখন তিন নারীসহ ৭ জন আহত হন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম