সোনারগাঁওয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই জন গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৭, ১৭:২২আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৭:২৮

সোনারগাঁওয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই জন গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ নভেম্বর) রাতে  উপজেলার বৈদ্যারবাজার খংসারদি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে-  মো. ইসলাম (৩২) ও সিদ্দিকুর রহমান সাগর (২৮)।সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তানভীর আহমেদ এসব তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এসআই মো. তানভীর আহমেদ জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বৈদ্যেরবাজার ইউনিয়নের খংসারদি এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই এলাকা থেকে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ইসলাম ও সাগর নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. ইসলাম বৈদ্যেরবাজার ইউনিয়নের দামাদরদী গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে ও সিদ্দিকুর রহমান সাগর একই ইউনিয়নের মামরকপুর গ্রামের গাজী মতিনের ছেলে।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে মাদকের ব্যবসা করে আসছে বলে জানিয়েছে পুলিশ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের