পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় শিশু ও বৃদ্ধ নিহত

পিরোজপুর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৭, ২১:২৬আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ২১:৫২

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি পিরোজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া বেড়িবাঁধে ইটবোঝাই ট্রলি চাপায় আবু আব্দুল্লাহ্ (৪) নামের এক শিশু গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল্লাহ্ কচুবাড়িয়া গ্রামের ইব্রাহীম মুন্সির ছেলে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম জানান, ট্রলিটি আটক করা হয়েছে, চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অন্যদিকে,পিরোজপুরের কাউখালী উপজেলার কাউখালী-ভান্ডারিয়া-ভিটাবাড়িয়া সড়কের হাওলাদার হাট এলাকায় সকাল সাড়ে আটটার দিকে অটোরিকশার চাপায় আ. সালাম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাওলাদার হাটে সুপারি কেনাবেচাকালে একটি অটোরিকশা লোকজনের ওপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই আ. সালামের মৃত্যু হয়। এ সময় আরও কয়েকজন আহত হয়। নিহত আ. সালামের বাড়ি শিয়ালকাঠী এলাকায়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান,নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অটোরিকশাটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান