জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এদেশের স্বাধীনতা সংগ্রামের প্রামাণ্য দলিল।
তিনি বলেন, ‘তার এই যুগান্তকারী ভাষণ নিরস্ত্র বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামে অবতীর্ণ হতে উদ্বুদ্ধ করেছিল।’
জনপ্রশাসন প্রতিমন্ত্রী শনিবার (২৫ নভেম্বর) যশোরের কেশবপুরে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি লাভ করায় কেশবপুর উপজেলা প্রশাসন আয়োজিত ‘আনন্দ শোভাযাত্রা’র শুরুতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন কেশবপুরেরর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন। এছাড়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ৭ মার্চের ভাষণ নিয়ে তৎকালীন বিশ্ব নেতৃবৃন্দ ও গণমাধ্যমের কথা তুলে ধরেন।
প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেন, ‘জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।’
সূত্র: বাসস
আরও পড়ুন:
আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ধন্যবাদ এপিইউবির






