মেঘনায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে জেলে নিখোঁজ

চাঁদপুর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৭, ০১:৪৮আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ০১:৫৭

চাঁদপুর

চাঁদপুরের রাজরাজেশ্বর ইউনিয়নে লজ্ঞিমারারচর এলাকায় মেঘনা নদীতে একটি লঞ্চের ধাক্কায় একটি জেলে নৌকা ডুবে গেছে। এতে এক জেলে নিখোঁজ রয়েছেন। শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য নাহিদ সুলতানা রনি বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলে বাচ্চু বরকন্তাজ বলেন, ‘শনিবার রাত সাড়ে ১২টার দিকে রাজরাজেশ্বর ইউনিয়নের লজ্ঞিমারাচর এলাকায় মেঘনা নদীতে আমরা চার জেলে নদীতে মাছ ধরছিলাম। এসময় আমাদের নৌকাকে ধাক্কা দেয় এমভি রাসেল অব প্রিন্স-১। এতে রুবেল, ইমান হোসেন বেপারী ও আসাদ মোল্লা নৌকা থেকে নদীতে পড়ে যায়। আমিও নৌকাতেই ছিলাম। এদিকে, নৌকা লঞ্চের সঙ্গে আটকে যায়। মুন্সিগঞ্জ কাঠপট্টি এলাকায় যাওয়ার পর লোকজন নৌকাকে লঞ্চের সঙ্গে দেখতে পান। পরে লঞ্চ কর্মকর্তারা আমাকে নৌকা থেকে উদ্ধার করে এক আত্মীয়ের কাছে পৌঁছে দেন। আজ দুপুরে আমি বাড়িতে আসি।’

ইউপি সদস্য নাহিদ সুলতানা রনি বলেন, ‘দুর্ঘটনার পর জেলে ইমান হোসেন বেপারী ও আসাদ মোল্লা নদী সাঁতরে তীরে এসে এক মাঝির বাড়িতে আশ্রয় নেন। রাত ৩টার দিকে এলাকায় ফোন দিয়ে তারা এ দুর্ঘটনার খবর জানান। পরে রবিবার সকালে তারা বাড়ি ফিরে আসেন। কিন্তু এখনও খোঁজ মেলেনি বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের আবুল কালাম পেদার ছেলে রুবেল হোসেন পেদারের।’ এ ঘটনায় চাঁদপুর নৌ-পুলিশের কাছে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান তিনি।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম