সেই নবজাতককে দত্তক পেলেন পুলিশ সুপার

মৌলভীবাজার প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৭, ২৩:৩৩আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ২৩:৩৭

 

নবজাতককে অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ানের হাতে তুলে দেওয়া হয় সড়কের পাশ থেকে উদ্ধার করা নবজাতক কন্যা শিশুটিকে দত্তক পেলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান। মৌলভীবাজারের সদর উপজেলার শাহবন্দর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা শেষে আদালতের মাধ্যমে শিশুটি দত্তক দেওয়া হলো।  

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলার অতিরিক্ত দায়রা জজ মো. রফিকুল ইসলাম এক আদেশে দত্তকের নির্দেশ দেন। রায়ের পর সন্ধ্যায় মৌলভীবাজার সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে হাসপাতাল কর্তৃপক্ষ ও মডেল থানার ওসির উপস্থিতিতে নবজাতকে তার হাতে তুলে  দেওয়া হয়। এসময় তার স্ত্রীও উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সুহেল আহাম্মদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৌলভীবাজার আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী কৃপা সিন্ধু দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দত্তক নিতে ১৭জন ব্যক্তি আদালতে আবেদন করে। পরে আদালত আবেদন পর্যালোচনা করে জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে দত্তকের আদেশ দিয়েছেন।’

গত ২০ নভেম্বর সন্ধ্যায় শাহবন্দর এলাকায় সড়কের পাশে কান্নার শব্দ পেয়ে এলাকার লোকজন কাছে গিয়ে দেখতে পান এক নবজাতক পড়ে আছে। এরপর মডেল থানা পুলিশ নবজাতককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। কন্যা শিশুটিকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে হাসপাতালের শিশু পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। শিশুটির ভরণপোষণ করে সমাজসেবা অধিদফতর মৌলভীবাজার। এ ঘটনায় বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে মৌলভীবাজার আদালতে ১৭জন ব্যক্তি দত্তক নিতে আবেদন করেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম