তৃতীয় যাত্রায় বন্ধনের যাত্রী মাত্র ৯২

খুলনা প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৭, ০০:০০আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ০০:০৬

বন্ধন এক্সপ্রেস (ফাইল ছবি)

৪৫৬ আসন-সংখ্যার যাত্রীবাহী ট্রেন বন্ধন এক্সপ্রেস মাত্র ৯২ জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার দুপুরে কলকাতার উদ্দেশে খুলনা ছেড়ে যাবে। খুলনা রেলওয়ে স্টেশনের প্রধান টিকেট বুকিং সহকারী মো. মেহেদী হাসান এ তথ্য জানিয়েছেন।

খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, ‘বৃহস্পতিবার সকালে কলকাতার চিৎপুর থেকে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করবে বন্ধন এক্সপ্রেস। দুপুরে খুলনা স্টেশনে এসে পৌঁছুবে বলে আশা করছি। পরে এখান থেকে ৯২ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘এ ট্রেনটির জন্য এ অঞ্চলের মানুষের উপকার হয়েছে। তবে ভাড়া বেশি হওয়ায় এর যাত্রীসংখ্যা কমছেই।’

খুলনা রেলওয়ে স্টেশনের প্রধান টিকেট বুকিং সহকারী মো. মেহেদী হাসান জানান, বন্ধনের তৃতীয় যাত্রায় যাত্রী মাত্র ৯২। এর মধ্যে মধ্যে ১৬ জন কেবিনের এবং বাকি ৭৬ জন চেয়ারের টিকিট কিনেছেন। এই যাত্রীদের মধ্যে আবার আগে ভ্রমণ করা ১০ জন রয়েছে।

তিনি আরও জানান, ১৬ নভেম্বর প্রথম যাত্রায় ২৫৩ জন এবং ২৩ নভেম্বর দ্বিতীয় যাত্রায় ১৩৪ জন যাত্রী ছিল।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি