‘আ.লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে’

লালমনিরহাট প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৭, ১৮:৫০আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ২০:৫৫

বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ছবি- প্রতিনিধি)

দেশবাসীর প্রতি আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে। ধর্মের ভিত্তিতে নয়; ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের নব-নির্মিত হাতীবান্ধা মডেল থানার নতুন ভবন উদ্বোধন শেষে হাতীবান্ধা ডাকবাংলো মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘২০০৮ সালের আগে বাংলাদেশ পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। ভাবতেও লজ্জা লাগে যে, আমরা কোন দেশের অধিবাসী ছিলাম। কিন্তু আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিকে আমরা অনেক অনেক দূরে সরিয়ে দিয়েছি। এজন্য বিশ্বের সৎ শাসকদের মধ্যে শেখ হাসিনা তৃতীয় হয়েছেন।’

কেউ-ই আইনের উর্ধ্বে নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অপরাধ করলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও মাফ নেই। আমরা ব্যবসায়ী ও জনগণের নিরাপত্তা দিতে না পারলে ব্যর্থ হবো। আমরা যাতে ব্যর্থ না হই, এজন্য পুলিশ বাহিনীসহ সব বাহিনীকে তৈরি করা হচ্ছে।’

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনা বিশ্বে মানবতার নেত্রী হিসেবে স্থান পেয়েছেন মন্তব্য করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এই রংপুর অঞ্চলের মানুষও শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ভালোবাসেন। আজকের জনসভায় সুশৃঙ্খল মানুষের ঢল এটাই প্রমাণ করে। বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। আগামী নির্বাচনে এ আসনে শেখ হাসিনার প্রতিনিধি মোতাহার হোসেনকে আবারও ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।’

রোহিঙ্গা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন জরিপে এখন পর্যন্ত ৭ লাখ রোহিঙ্গা নিবন্ধিত হয়েছে। শেখ হাসিনা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে চেষ্টা করে যাচ্ছেন।’

হাতীবান্ধা মডেল থানার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের