শিয়াল মেরে চড়ুইভাতি

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৪:০৯

জবাই করার পর ঝুলিয়ে রাখা শিয়াল

প্রথমে দাবড়ে ধরা হয়েছে একটা শিয়াল। তারপর কেটে কুটে, মসলা মেখে, রান্না করে, রীতিমতো ভুনা করে, চেটেপুটে খেয়ে ফেলা হয়েছে। আস্ত একটা শিয়াল দিয়ে উদরপূর্তি করেছেন টাঙ্গাইলের বাসাইলের সোনালিয়া গ্রামের একদল যুবক। শনিবার ( ২ ডিসেম্বর) রাত ৮টার দিকে শিয়ালের মাংস দিয়ে চড়ুইভাতির আয়োজন করেন তারা। স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, ‘এ রকম একটি ঘটনা ঘটেছে বলে আজ জানতে পেরেছি।’  

চড়ুইভাতির আয়োজকদের বিশ্বাস, শিয়ালের মাংস খেলে শরীরের ব্যথা কমে যায়, আরও অনেক রোগ ভালো হয়। একে তো শীত পড়েছে, তার ওপর  সেদিন দুপুরে গ্রামের রাস্তায় স্বাস্থ্যবান একটি শিয়াল ধরা হয়েছে। ভোজের লোভ আর সামলানো যায়নি। বিকাল হতে না হতেই চড়ুইভাতির পরিকল্পনা করা হয়। এরপর আগ্রহীদের কাছে ৫০ টাকা করে চাঁদা তুলে খাওয়ার আয়োজন করা হয়েছে। স্থানীয় বারেক আলীর বাড়িতে রান্নার করা হয় বলেও জানিয়েছেন তারা।

আয়োজনের খবর পেয়ে স্থানীয় ২৫ থেকে ৩০ জন যুবকসহ বেশ কয়েকজন বয়স্ক ব্যক্তিও এ আয়োজনে অংশ নেন।

শিয়ালের মাংস প্রক্রিয়াকরণ এ ব্যাপারে আয়োজনের সঙ্গে জড়িত এক যুবক বলেছেন, ‘শনিবার দুপুরে শিয়ালটি ধরা হয়। এরপর এলাকার মুরুব্বিরা বলাবলি করছিলেন যে শিয়ালের মাংস খেলে ব্যথা ভালো হয়। তাই আমরা সেটি রান্না করে খেয়েছি। মাংসের স্বাদ ভালোই।’  

শিয়াল রান্নায় বাবুর্চির দায়িত্ব পালন করেছেন খলিল নামের এক ব্যক্তি। তিনি বলেন, ‘খুব আগ্রহ নিয়েই রান্না করেছি। এটি আনন্দদায়ক ব্যাপার ছিল।’ 

টাঙ্গাইল সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. শরীফ আহমেদ খান বলেন, ‘জলাতঙ্ক রোগে আক্রান্ত কোনও প্রাণীকে মানুষ খেয়ে থাকলে তার দেহে ওই রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।’

তিনি আরও  বলেন, ‘শিয়াল খেয়ে কখনও কোনও রোগ ভাল হয় না, এটি সম্পূর্ণ ভুল ধারণা।’  

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) নুরুল ইসলাম খান বলেন, ‘বন্যপ্রাণী আটক করা বা খাওয়া অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বন বিভাগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।’ 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের