পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৭, ২১:৩১আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ২১:৩২

ট্রেনে কাটা নেত্রকোনার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে আয়েশা আক্তার (৫০) ও শিউলী আক্তার (৩০) নামে মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে জারিয়া-ময়মনসিংহ রেলপথের ১৫ নম্বর ব্রিজের উত্তর পাশে পূর্বধলা উপজেলার বাড়হা উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা আক্তার উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল মন্নাছের স্ত্রী ও শিউলী আক্তার তার মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শিউলী ও তার মা আয়েশা আক্তার পাশের বাড়ি থেকে নিজ বাড়ি আসার জন্য রেললাইন পার হচ্ছিলেন। শিউলী রেললাইনটি পার হলেও তার মা রেললাইনে হোঁচট খেয়ে পড়ে যান। এ সময় জারিয়া থেকে ময়মনসিংহগামী ২৭৫ নম্বর আপ ট্রেনটি আসতে থাকে। শিউলী তার মাকে টেনে তোলার চেষ্টা করলেও আর শেষ রক্ষা হয়নি। মা-মেয়ে দু’জনই ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বলেন, ‘রেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি