বিনা টিকিটে ট্রেন ভ্রমণ: ৭০৩ যাত্রীর জরিমানা

গাজীপুর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৭, ২২:৩৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ২২:৩৮

জয়দেবপুর স্টেশনে ট্রেন থামিয়ে টিকিট চেক করেছে কর্তৃপক্ষ

টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণের দায়ে বুধবার (৬ ডিসেম্বর) ৭০৩ যাত্রীকে এক লাখ ৫৭ হাজার ৩৫০ টাকা জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন দিয়ে চলাচলকারী বিভিন্ন ট্রেন থামিয়ে ‘ব্লক চেক’ নামের এক অভিযানে এ জরিমানা আদায় করা হয়। বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্বাঞ্চল) সরদার শাহাদাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

সরদার শাহাদাত আলী জানান, সরকারের রাজস্ব এবং যাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার সকাল থেকে জয়দেবপুর রেলওয়ে জংশনে চলাচলকারী নীল সাগর, তিস্তা, একতা, রংপুর, ব্রহ্মপুত্র, সিল্কসিটি, যমুনা ও হাওড় এক্সপ্রেসসহ ১৪টি ট্রেনে অভিযান চালানো হয়। এসময় বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার অপরাধে ৭০৩জন যাত্রীকে আটক করে তাদের কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবাদ এক লাখ ৫৭ হাজার ৩৫০ টাকা আদায় করা হয়েছে।

রেল কর্তৃপক্ষের অভিযান

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্বাঞ্চল) সরদার শাহাদাত আলী। এসময় তার সঙ্গে ছিলেন এ টি এস প্রণবেশ সরকার, এসিস্ট্যান্ট কমার্শিয়াল অফিসার সুলতান আহমেদ, জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার শাহজাহান মিয়া প্রমুখ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি