সারাদেশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৭, ২২:৩৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ২২:৩৯

বেলুন ও কবুতর উড়ানোর মধ্য দিয়ে বরিশালে কর্মসূচির উদ্বোধন সারাদেশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমাদের বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে মানববন্ধন পালন করেছে কয়েকটি সংগঠন। শনিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও টিআইবিসহ কয়েকটি সেচ্ছাসেবী সংগঠন ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পালন করেছে। মানববন্ধনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রসাসক (সার্বিক) মামুন উল হাসান, আইনজীবী সমিতির সভাপতি ড. একে আজাদ ফিরোজ টিপু, প্রফেসর মোজাফফর হোসেন, প্রফেসর চৌধূরী আব্দুর রব প্রমুখ । 

বরিশাল প্রতিনিধি জানান, সকাল সাড়ে ৯টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বেলুন ও কবুতর উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান। সকাল ১০টায় অশ্বিনী কুমার হলের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। পরে অশ্বিনী কুমার  হলে দুর্নীতি দমন কমিশনের পরিচালক আবু সাঈদের সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বগুড়ায় মানববন্ধন বগুড়া প্রতিনিধি জানিয়েছেন, সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কবুতর ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক নুরে আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুস সামাদ, দুদকের উপ-পরিচালক আনোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মকবুল হোসেন, পৌর মেয়র মাহবুবর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক, সনাক সভাপতি মাসুদার রহমান হেলাল, মাহফুজ আরা মিভা প্রমুখ।

এছাড়া দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। পরে শহরের শহীদ খোকন পার্কে টিআইবি আয়োজিত নাটক প্রদর্শন ও সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের